তথ্য কমিশনে ভার্চুয়াল শুনানি

২৭ জুলাই, ২০২০ ১২:৫৯  
প্রথমবারের মত ভার্চুয়াল শুনানির মাধ্যমে দুটি অভিযোগের নিষ্পত্তি করেছে তথ্য কমিশন। সোমবার অনুষ্ঠিত ভার্চুয়াল শুনানিতে যশোর সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ঝিকরগাছার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুটি অভিযোগ শুনানির মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও তথ্য কমিশনার আবদুল মালেক ভর্চুয়াল শুনানিতে অংশ নেন। এছাড়া এদিন সাভার হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে একটি অভিযোগের ওপর পুনঃশুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তথ্য কমিশন জানিয়েছে। কমিশন বলছে, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে মহামারীর মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি গ্রহণের এই সিদ্ধান্ত নেয় তথ্য কমিশন।